ইনোভেটিভের গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ চলছে

তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইনোভেটিভ মাল্টিমিডিয়ায় গ্রাফিক্স ডিজাইন, ড্রইং, পেইন্টিং, ফটো এডিটিং বিষয়ে প্রশিক্ষণ চলছে। গতকাল শনিবার থেকে ইনোভেটিভ মাল্টিমিডিয়ার পাঁচলাইশ (ইস্টার্ন ব্যাংক ভবন) কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। আজও চলবে প্রশিক্ষণ। এতে অংশ নিতে আগ্রহীদের ইনোভেটিভের কার্যালয়ে অথবা ফোনে (০৩১ ২৫৫৬৮১৭, ০১৯৭৫ ৭০৬০৫০, ০১৯১৯৩৯৮৪৭০) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক