বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে ১৬ জানুয়ারি নগরের এমএ আজিজ আউটার স্টেডিয়ামে ভূমিকম্প প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অংশ নেন ইপসা ও সিডিএমপির স্বেচ্ছাসেবক এবং অগ্নিনির্বাপণ কেন্দ্রের সদস্যরা। মেয়র আশা প্রকাশ করেন, যেকোনো দুর্যোগে বিশেষ করে ভূমিকম্পে স্বেচ্ছাসেবকেরা জীবন ও সম্পদ রক্ষায় অবদান রাখবেন। বিজ্ঞপ্তি।