ইফতারির আয়োজন

একটা খেজুরের পাশে ছোট্ট বাটিতে কাঁচা ছোলা রাখা। পাশেই এক গ্লাস টক দইয়ের লাচ্ছি। তার পাশের বাটিতে ভিজিয়ে রাখা লাল চিড়া ও দই। পাশে মুরগির মাংসের কয়েক টুকরা। আছে ফলের সালাদ ও ক্রেকার্স বিস্কুট। এই হলো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ইফতারি। ২৫ জুলাই ভিএলসিসির ধানমন্ডি শাখায় আয়োজন করা হয় স্বাস্থ্যকর ইফতারির এ আয়োজন। ভিএলসিসির নিয়মিত গ্রাহক ও আমন্ত্রিত অতিথি ও কর্মীরা উপস্থিত ছিলেন এ ইফতার পার্টিতে।