স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা কম্বল বিতরণের জন্য চারটি গ্রুপে বিভক্ত হয়ে জামালখান, চকবাজার, প্রবর্তক ও জিইসি মোড় এলাকায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষকে চিহ্নিত করে তাঁদের হাতে কম্বল তুলে দেন। সংগঠনের চেয়ারম্যান তারেক আকবর খোন্দকারের নেতৃত্বে দিনব্যাপী এ কর্মসূচিতে ৩০০ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচিতে চারটি গ্রুপের নেতৃত্বে ছিলেন চৌধুরী কে এন এম রিয়াদ, মাহবুবুল আলম, রফিকুল ইসলাম, মো. আসিফুল ইসলাম, সায়েম আলী চৌধুরী, ক জামাল হোসেন, আশিকুল ইসলাম, আরেফিন বিল্লাহ, মো. তৌহিদুল ইসলাম, রিদুয়ানুল হক, আনসারুল করিম, আরাফাত হোসেন, আরমান জাওয়াদ, রুবেল মাহমুদ, কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি