
তুরস্কের তৈরি পোশাকের অন্যতম ব্র্যান্ড এলসিওয়াইকিকির বাংলাদেশের লিয়াজেঁা কার্যালয়ের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ নগরের ঈদগা পিডব্লিউডি মাঠে অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মঈনুদ্দিন মিন্টু ও আবদুল ওহাব। এ সময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালিক খাজা মঈনুদ্দিন ফরহাদ, চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগার সমিতির সভাপতি নাজমুল হক সিকদার, এলসিওয়াইকিকির চট্টগ্রাম অফিসের প্রধান নাঈমুল হক প্রমুখ।
লাল ও সাদা দলে ভাগ হয়ে অনুষ্ঠিত ম্যাচে কোরিয়ান খেলোয়াড় স্পাইডারের একমাত্র গোলে জয় পায় লাল দল। স্পাইডার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।