অ্যাপস কর্নার

উইকিপিডিয়া

ইন্টারনেটে জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া ব্যবহারের জন্য রয়েছে বিশেষ অ্যাপস। এই অ্যাপ তৈরি করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। বর্তমানে ২৮৫টি ভাষায় প্রায় দুই কোটি নিবন্ধ রয়েছে উইকিপিডিয়াতে। এ অ্যাপটি ব্যবহার করে প্রয়োজনীয় নিবন্ধ খুঁজে সেটি মোবাইলেই সহজে পড়া যাবে। এ ছাড়া পছন্দের নিবন্ধ সংরক্ষণ করে পরে ইন্টারনেট সংযোগ ছাড়াও পড়া যাবে। অ্যান্ড্রয়েডে শেয়ার বোতাম ব্যবহার করে নিবন্ধ শেয়ার করা, বিভিন্ন ভাষায় নিবন্ধ পড়ার সুবিধা পাওয়া যাবে এ অ্যাপে। ধীরগতির ইন্টারনেটেও স্বাচ্ছন্দ্যে নিবন্ধ পড়া যাবে।আকার: ১.৫ মেগাবাইট (অ্যান্ড্রয়েড)। বিনা মূল্যে ব্যবহার করা যায়।ডাউনলোডের ঠিকানা: http://goo.gl/sk2zPডট কম প্রতিবেদক