উত্তরায় স্বদেশী

টাঙ্গাইল শাড়ি কুটির, অন্যমেলা, ইন্ডিগো, স্টুডিও এমদাদ, অ্যাড্রয়েট, ম্যাকয়, স্মার্টেক্স, শৈল্পিক, নবরূপা এবং দেশের এই ১০টি ফ্যাশন হাউস এবার যাত্রা শুরু করল উত্তরায়, এক ছাদের নিচে। নাম ‘স্বদেশী’। ২ আগস্ট হয়ে গেল এর উদ্বোধন। রাজলক্ষ্মী কমপ্লেক্সের কাছেই ৩ নম্বর সেক্টরে লতিফ এম্পেরিয়ামের চতুর্থ এবং পঞ্চম তলায় তাদের এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ আরও অনেকে।