সংস্কৃতি সংবাদ

ঋত্বিক ঘটকের 'উদ্বাস্তু ত্রয়ী' চলচ্চিত্র কাল টিআইসিতে

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের উদ্বাস্তুবিষয়ক তিনটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। ঋত্বিক ঘটকের ৯০তম জন্মবার্ষিকী ও তাঁর নির্মিত সুবর্ণ রেখা চলচ্চিত্রের ৫০ বছর উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
১৯৪৭ সালে দেশভাগের পটভূমিতে নির্মিত এই তিনটি চলচ্চিত্র দর্শক ও বোদ্ধা মহলে সাড়া জাগিয়ে ছিল। আগামীকাল ২৭ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় মেঘে ঢাকা তারা, বিকেল চারটায় কোমল গান্ধার ও সন্ধ্যা সাতটায় সুবর্ণ রেখা প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।