সাজ পোশাক

একই শাড়িতে ভিন্ন উপস্থাপনা

একই শাড়ির সঙ্গে তৈরি করা যায় দুই ধরনের লুক, সহজেই এবং শৈল্পিকভাবে

শাড়ির সঙ্গে চাদর

কাজের জায়গায় মানিয়ে যাবে জিনসের চাদর
মডেল: সায়রা, পোশাক: কিউরিয়াস, ছবি: কবির হোসেন

ডেনিমের চাদর কয়েক বছর ধরেই চলছে। জমকালো পোশাক বা শাড়ির সঙ্গেও পরা যাবে। তবে সে ক্ষেত্রে চাদরের নকশার ওপর নজর দিন। বিয়েবাড়ির জন্য জমকালো কাজ করা আছে, এমন ডেনিমের চাদরই মানানসই। এখানে সিল্কের শাড়ির সঙ্গে নেওয়া টেনসিল ডেনিমের চাদরটিতে আছে সাদা রঙের টার্সেল। পুরো চাদরে আছে সাদা রঙের ছাপা নকশা।

শাড়ির সঙ্গে জ্যাকেট

সান্ধ্য অনুষ্ঠানে মানাবে এই সাজ পোশাক

শাড়ির সঙ্গে পরা হয়েছে জ্যাকেট। শীতে যাঁরা চাদর বহন করতে চান না, তাঁদের জন্য আদর্শ। পুরো জ্যাকেটে তুলে ধরা হয়েছে ডিসচার্গজ ও পিগমেন্ট স্ক্রিন প্রিন্ট