'ব্লু হোয়েল' একটি চলমান গেম

ব্লু হোয়েল নিয়ে পুরো বিশ্ব আছে ধোঁয়াশার মধ্যে। দেশে ব্লু হোয়েলের অস্তিত্ব নিয়ে অনেকেই সন্দিহান। কিন্তু রস+আলোর কোনো সন্দেহ নেই। গবেষণায় দেখা গেছে, আমাদের দেশে অনেক আগে থেকেই ব্লু হোয়েল গেম বিরাজমান! গবেষণাপত্র পেশ করছেন বর্তমানে ৫০তম ধাপের মুখোমুখি সঞ্জয় সরকার

প্রথম ধাপ বিখ্যাত কয়েকটি প্রাইমারি স্কুল থেকে ফরম তুলেছি। লটারি হবে। দেখা যাক তোমার ছেলের/মেয়ের লটারিভাগ্য কেমন।
প্রথম ধাপ বিখ্যাত কয়েকটি প্রাইমারি স্কুল থেকে ফরম তুলেছি। লটারি হবে। দেখা যাক তোমার ছেলের/মেয়ের লটারিভাগ্য কেমন।
দশম ধাপ বলতে গেলে ক্লাস ফাইভেরটা কোনো পরীক্ষাই ছিল না। জেএসসিটা ভালো করে দাও। এটাই শুরু।
বিশতম ধাপ অনেক শয়তানি-দুষ্টুমি-খেলাধুলা হয়েছে। এখন থেকে সব বন্ধ। দিনরাত পড়াশোনা করবা। কয়টা টিচার লাগবে বলবা। গোল্ডেন এ-প্লাস চাই-ই চাই।
ত্রিশতম ধাপ এসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেয়েছ বলে এত লাফালাফির কিছু নাই। ইন্টারমিডিয়েটটাই আসল। এখানে এ-প্লাস না পেলে সবাই বলবে এসএসসির ফলটা দুর্ঘটনা ছিল। বড় হয়েছ, নিশ্চয়ই বুঝতে পেরেছ কী বোঝাতে চেয়েছি।
চল্লিশতম ধাপ বাবারে, এসব এসএসসি-এইচএসসির রেজাল্ট দিয়ে কিচ্ছু হবে না! কিচ্ছু না! দুই দিন পর মানুষ আর এসব জানতে চাইবে না। জানতে চাইবে তুই কোন ইউনিভার্সিটিতে পড়িস। কিসে পড়িস।
পঞ্চাশতম ধাপ কোনো কথা শুনতে চাই না। বিসিএস দিবা। সরকারি চাকরি না পাইলে জীবন ব্যর্থ!