এগিয়ে যাই

একদিন আমি আমার বড় ফুফির সঙ্গে স্টেশন গিয়েছিলাম তাঁকে ট্রেনে তুলে দিতে। আমরা দুজনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম ট্রেনের অপেক্ষায়। এমন সময় হঠাৎ পাশে খেয়াল করে দেখি, এক বৃদ্ধ খুব অসহায় অবস্থায় পড়ে আছেন। ক্ষুধার্ত। দাঁড়াতে পারছিলেন না, বারবার পড়ে যাচ্ছিলেন। অথচ সেখানে অনেকে দাঁড়িয়ে শুধু দেখছিলেন, কেউ তাঁকে একটু বসিয়েও দিচ্ছিলেন না বা একটু খাবারও দিচ্ছিলেন না। আমি এগিয়ে গিয়ে লোকটিকে হাত ধরে তুলি এবং একটি জায়গায় বসাই। আমাকে বৃদ্ধটিকে সহায়তা করতে দেখে আরেকজন মহিলা এগিয়ে এলেন ও তাঁকে একটি বিস্কুটের প্যাকেট ও পানি দিলেন।
মেহেবুবা আখতার
সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা