এবার হয়তো সাধারণ চশমার দিন শেষ। সেখানে জায়গা করে নেবে গুগল চশমা। এই চশমায় কেবল দেখার কাজ নয়, এর সঙ্গে রয়েছে আরও কিছু। সহজ কথায় চশমা, স্মার্টফোন ও ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই গুগল চশমা। তার মানে এই চশমা ব্যবহারের ফলে একসঙ্গে ঘটবে দেখা, যোগাযোগ ও নির্দেশনার কাজটিও। ২০১৪ সালে এটি বাজারে আসতে পারে। দাম পড়বে এক হাজার ৫০০ ডলার।