এসো গাছ চিনি

.

গাছটির নাম গগন শিরীষ। বৈজ্ঞানিক নাম Albizia lebbeck। শিরীষ Albizia গণের একটি প্রজাতি। এটি মূলত ইন্দোমালয়, নিউগিনি ও উত্তর অস্ট্রেলিয়া অঞ্চলের উদ্ভিদ। তবে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে এই উদ্ভিদ চাষ হয় অথবা স্বাভাবিকভাবে জন্মায়। গগন শিরীষ ১৮-৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাতাগুলো ৭ দশমিক ৫ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। ফুল হয় সাদা রঙের। পশুখাদ্য, ওষুধ ও কাঠের জন্য গগন শিরীষ চাষ করা হয়। তবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বেড়ে ওঠা এই গগন শিরীষগাছটি বৈদ্যুতিক লাইনের খুঁটি হিসেবেও ব্যবহৃত হচ্ছে!