ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে আগামী কাল শুক্রবার বিকেল পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কবি উৎপল কুমার বসু স্মরণে ‘তোমাতেই চিহ্নিত হই’ শিরোনামে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে কবিদের অংশগ্রহণে থাকবে আলোচনা, স্মৃতিকথা ও কবিতাপাঠ। উৎপল কুমার বসু গত ৩ অক্টোবর বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৩৯ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি