কমার্স কলেজ ৯৩ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম কমার্স কলেজ ৯৩ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘শীতার্ত আর্তমানবতাকে উষ্ণতা’ শিরোনামে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ফয়’স লেক ও ফিরিঙ্গি বাজার এলাকায় সুবিধাবঞ্চিত শিশু–কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করে অপরাজেয় বাংলাদেশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আহমেদ নাজিম-উদ-দৌলা, সদস্যসচিব সাইফুল আলম খান, নির্বাহী সদস্য হারুন-উর-রশীদ, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনজু জে হোসাইন, প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।­