কর আইনজীবী সোসাইটি গঠিত

করদাতাদের সহায়তা করার লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রাম কর আইনজীবী সোসাইটি গঠিত হয়েছে। প্রবীণ কর আইনজীবী মোহাম্মদ নুরুল আলম চৌধুরী নবগঠিত সোসাইটির সভাপতি ও মুজিবর রহমান খান সধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন সৈয়দ মোহাম্মদ শাহ, আফজল আহমদ, মোহাম্মদ ইকবাল হোসাইন, কাজী লুৎ ফুল হায়দার, কাজী মোহাম্মদ হাছান প্রমুখ।