কাঁধের ব্যথাটা দিনে দিনে এমন হলো যে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো বা হাত গলিয়ে জামা পরার শক্তিটুকুও থাকল না। হাত ওপরে বা ডানে-বাঁয়ে সরাতে গেলেই ব্যথা। একে বলা হয় ফ্রোজেন শোল্ডার বা চিকিৎসকের ভাষায় এডেসিভ ক্যাপসুলাইটিস।
কাঁধের সন্ধির চারপাশে লিগামেন্ট, টেন্ডন ইত্যাদি মিলে তৈরি ক্যাপসুল সন্ধিকে স্থিতিশীল রাখে। সেই ক্যাপসুল মোটা ও শক্ত হয়ে ব্যথা হয়। বয়স্ক ব্যক্তি বিশেষ করে বয়স্ক নারীদের মধ্যে এমন সমস্যা দেখা যায়।
ঝুঁকি
কয়েকটি ব্যায়াম
কাঁধ ঘোরানো
কাঁধের দুপাশে হাত ঝুলিয়ে রেখে ধীরে ধীরে দুই কাঁধ পর্যায়ক্রমে দুই মিনিট করে সামনে-পেছনে ঘোরানো। এটি শোল্ডার রোটেশন
দেয়াল স্পর্শ
ব্যায়ামটি হামাগুড়ির মতো। ক্রল ওয়াল নামে পরিচিত। দেয়ালে ধীরে ধীরে আঙুল নিচ থেকে ওপরে তোলা হয়।
তোয়ালে ব্যবহার
টাওয়েল পুলিং। এই ব্যায়ামে পেঁচানো তোয়ালে কাঁধের পেছন দিয়ে পিঠের ওপর ফেলে ওঠানো-নামানো করা হয়।
টেবিল স্পর্শ
চেয়ারে বসে টেবিলের ওপর হাত রেখে আঙুল বেয়ে সামনে এগোনো।