কার্টুন রস

কার্টুন পিপলের চোখে সুন্দরবনের জলদস্যু

ফেসবুকে কার্টুনিস্টদের গ্রুপ ‘কার্টুন পিপল’ প্রতি মাসে দেশি ক্যারেক্টার ডিজাইনের একটা প্রতিযোগিতা করে। এবারের বিষয় ছিল ‘সুন্দরবনের জলদস্যু’। প্রায় ১৫০টি ক্যারেক্টারের মধ্যে প্রথম ও দ্বিতীয় বিজয়ীকে খুঁজে বের করেছেন কার্টুনিস্ট-লেখক এবং উন্মাদ-সম্পাদক আহসান হাবীব। তৃতীয় ও চতুর্থ বিজয়ীকে নির্বাচিত করেছেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়। প্রথম বিজয়ী পেয়েছেন একটি পেন ট্যাবলেট। এ ছাড়া সব বিজয়ীকে দেওয়া হয়েছে কার্টুন পিপলের পক্ষ থেকে সার্টিফিকেট অব এক্সিলেন্স। (আর বাকিদের বলা হয়েছে সেই অমর দুটি বাণী—

১. প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা

২. এবার পারোনি তো কী হয়েছে? সামনে পারবে!)

১ম বিজয়ী: অঙ্গনা আহসানা (দস্যুরানী ফুলী)
২য় বিজয়ী: আরহাম হাবিব (জলদস্যু কাকাবু ও তার পোষা কাকলি)
৩য় বিজয়ী: রাকিব রাজ্জাক (মোস্তফা দ্য পাইরেট)
৪র্থ বিজয়ী: জুনাইদ ইকবাল ইশমাম (খোঁড়া খোরশেদল)