বিখ্যাত জার্মান কথাসাহিত্যিক ফ্রান্জ কাফকার মেটামরফোসিস উপন্যাস অবলম্বনে ফেইমের নাটক অমৃতের সন্ধানে মঞ্চায়ন হবে কাল শুক্রবার বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মঞ্চে। নাটকটির নির্দেশনা দিচ্ছেন ফেইমের দলনেতা অসীম দাশ। নাটকের টিকিটের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০ ভাগ ছাড়। বিস্তারিত ফোনে (০১৫৫-৮৪৪২৫৫৯০, ০১৭২০১৮৯৬২৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।