ক্বণনের অনুষ্ঠান মঙ্গলবার

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৩১ বছর পূর্তি উপলক্ষে ৩১ জানুয়ারি বিকেল পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে আবৃত্তি অনুষ্ঠান। এতে ভারত ও বাংলাদেশের আবৃত্তিশিল্পীরা একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন।

আসরে অতিথি থাকবেন কবি ও সাংবাদিক স্বপন দত্ত, আবৃত্তিশিল্পী শফিকুল ইসলাম ও বিজয়লক্ষ্মী বর্মণ। বিজ্ঞপ্তি।