এই নগরে-দূর গ্রামে

খেলাঘর কক্সবাজার শাখার সভা

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর কক্সবাজার জেলা শাখার সভা গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম। বক্তব্য দেন নাট্যকার আবদুল মতিন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার, পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, ঝিনুক মালা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল, খেলাঘরের সদস্যসচিব রিদুয়ান আলী, নাট্যকর্মী করিম উল্লাহ, সৈকত খেলাঘরের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ প্রমুখ।
সভায় জেলার ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে চাঙা করার নানা কর্মসূচি গ্রহণ ও আগামী ১ আগস্ট খেলাঘরের কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার সফর নিয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়।