রেসিপি

গরমে প্রাণজুড়ানো পানীয়।

ইফতার বা ঈদের দিনের খাবার টেবিলে থাকতে পারে প্রাণজুড়ানো মজার দুইটি পানীয়। রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা ও সেলিনা আখতার।

কোকোনাট কুলার

প্রাণজুড়ানো মজার পানীয় কোকোনাট কুলার
ছবি : সুমন ইউসুফ

উপকরণ: নারকেল দুধ আধা লিটার, ভ্যানিলা আইসক্রিম ১ কাপ ও বরফকুচি ১ কাপ।

প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে দ্রুত পরিবেশন করুন।

বোরহানি

ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বোরহানি।

উপকরণ: মিষ্টি দই ১ কাপ, পানি ঝরানো টক দই ৩ কাপ, সাদা শর্ষেবাটা ১ চা–চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, ধনিয়াপাতা কুচি ১ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা–চামচ, টালা জিরার গুঁড়া ১ চা–চামচ, বিট লবণ ২ চা–চামচ, বরফ ঠান্ডা পানি ৪ কাপ।

প্রণালি: সব একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে মোটা ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।