গাউসুল আজম মাইজভান্ডারীর বার্ষিক ওরস সম্পন্ন

শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহর (ক.) তিন দিনব্যাপী ১০৪তম ওরস সম্প্রতি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের শাহি ময়দানে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় মিলাদ পরিচালনা করেন জয়নাল আবেদীন ছিদ্দিকী। মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের সার্বিক সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। বিজ্ঞপ্তি।