সবার চেয়ে দামি

গাড়ি

কেবল দামেই নয়, এসএসসি আলটিমেট অ্যারো নামের গাড়িটির গতিও কম নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে একবার সবচেয়ে দ্রুতগতির গাড়ির তালিকায় ছিল এক নম্বরে। এখনকার অবস্থান তৃতীয়। ঘণ্টায় ছুটতে পারে ২৫৭ কিলোমিটার বেগে। ২ দশমিক ৭ সেকেন্ডে গতি উঠতে পারে শূন্য থেকে ৬০ কিলোমিটারে। আর দাম ৬ লাখ ৫৪ হাজার ৪০০ ডলার। তাই দাবি করা হচ্ছে, এটিই দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি। উইকিপিডিয়া ও লংগেস্ট লিস্ট