: কে আপনি?
: আমি সবুজ।
: সরি, আপনাকে দেখতে পাচ্ছি না। আমি কালার ব্লাইন্ড!
: পরিস্থিতি খুব খারাপ! পেছনে টিকটিকি লেগেছে।
: আমারও একই অবস্থা, কিছুতেই খসাতে পারছি না।
কথাগুলো বলছিল ঘরের দুটো দেয়াল।
পৃথিবীকে সবচেয়ে বেশি দিয়েছে চায়নিজরা। চায়নার জনসংখ্যাই সবচেয়ে বেশি।
কোনো রাইটার যখন তার কড়া সমালোচককে ফেসবুকে ব্লক মারে, তখন তাকে বলে রাইটার্স ব্লক।
: সাইকিয়াট্রিস্ট নিজেই যখন মানসিক সমস্যায় ভোগে, তখন কী করে?
: আয়না দেখে।
জামাল খুব ভালো প্রুফ রিডার। সাদা কাগজ দিলেও সে পাঁচটা ভুল বানান বের করে।
ফায়ার সার্ভিসের জনৈক কর্মী: কত বিল্ডিং-কারখানার আগুন নিভাইলাম, খালি সংসারের আগুনটাই আজ পর্যন্ত নিভাইতে পারলাম না!
আজকে ইন্টারনেটের স্পিড এতই স্লো যে গুগল আর্থে টাঙ্গাইল খুঁজে বের করতে করতে বাসে করে টাঙ্গাইল পৌঁছে যাওয়া যাবে।