যখন একটা ভেড়া একদল সিংহকে নেতৃত্ব দেয়, তখন আমি তাদের ভয় পাই না। একদল ভেড়াকে যখন একটা সিংহ নেতৃত্ব দেয়, তখন আমি তাকে ভয় পাই।
আলেকজান্ডার দ্য গ্রেট
(খ্রিষ্টপূর্ব ৩৫৬-৩২৩)
গ্রিক সম্রাট
আমি নির্বুদ্ধিতা সহ্য করতে পারলেও যারা এর জন্য গর্ববোধ করে, তাদের সহ্য করতে পারি না।
এডিথ সিটওয়েল (১৮৮৭-১৯৬৪)
ব্রিটিশ কবি
কেউ যদি আমার শেষকৃত্য অনুষ্ঠানে কান্নাকাটি করে, তাহলে আমি আর কোনো দিনই তার সঙ্গে কথা বলব না!
স্ট্যান লরেল (১৮৯০-১৯৬৫)
ব্রিটিশ অভিনয়শিল্পী
পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য-উপন্যাসের এক-চোখা দৈত্যের মতো ঘোঁৎ ঘোঁৎ করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই।
সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪)
বাঙালি লেখক
যে লোক রাস্তা পার হওয়ার সময় দুদিকেই তাকায়, সে আসলে হতাশাবাদী।
লরেন্স জে পিটার (১৯১৯-১৯৯০)
কানাডীয় লেখক
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র