নগরের চকবাজারে অবস্থিত বিপণিকেন্দ্র গুলজার টাওয়ারে শুরু হয়েছে ফয়’স লেক কনকর্ড ঈদ উৎসব। পবিত্র রমজান মাসে এই বিপণিকেন্দ্রের যেকোনো দোকান থেকে কেনাকাটা করলেই ক্রেতারা পাবেন বিশেষ মূল্য ছাড় কুপন ও র্যাফেল ড্রয়ের পুরস্কার। এ ছাড়া ১০ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি-ওয়ার্ল্ডে প্রবেশে এই কুপন প্রদর্শন করলেই পাবেন ১০০ টাকা ছাড়। বিজ্ঞপ্তি।