হারমনি স্পাতে চলছে হেয়ার কালার ক্যাম্পেইন। ‘এক্সপ্রেস ইয়োরসেলফ উইথ কালার’ নামের এই ক্যাম্পেইনে থাকছে সব ধরনের হেয়ার কালারের ওপর ২০ শতাংশ ছাড়। ৩০ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
মধ্যপ্রাচ্য এবং মরক্কো, লেবানন, মিসরসহ পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে ভোজনরসিকদের জন্য র্যাডিসন ব্লু ঢাকা আয়োজন করেছে ‘আরব ওরিয়েন্টাল ফুড ফেস্ট’। ২৫ মে থেকে শুরু হয়েছে এই উৎসব।
হোটেলের এক্সিকিউটিভ সু শেফ শেখ রাশিদের তত্ত্বাবধানে ভোজনরসিকদের জন্য পরিবেশন করা হবে আরবি হামুস, ফাটটুস, মুতাবেল ও তাবুলে। সঙ্গে আছে ফালাফেল, খাসি কিব্বে, চিজ ফাতায়ের ইত্যাদি। থাকবে জনপ্রিয় খাসি হারিরা স্যুপ, লাহাম বিল বাতাতা, তাজিন বি দাজাজ, সামাক হারা, দাউদ বাশাসহ অনেক খাবারের সমাহার। মিষ্টিপ্রেমীরা চিজ কুনাফা, বাসবুসা, বাকলাভা, মাহালাবিয়ার মতো মিষ্টি খাবারগুলোও উপভোগ করতে পারবেন।
খাবার পরিবেশন করা হবে বুফে পদ্ধতিতে। জনপ্রতি ৫৯৫২ টাকা।
উৎসব চলবে ১২ জুন পর্যন্ত। র্যাডিসন ব্লু ঢাকার ওয়াটার গার্ডেনের ব্রাসারি রেস্টুরেন্টে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই উৎসব চলবে।