চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভাঙারমুখ বড়ুয়াপাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মধ্যে সুচিন্তা স্টুডেন্টস ইয়ুথ উইংয়ের উদ্যোগে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। ২৪ অক্টোবর বিকেলে বড়ুয়াপাড়া স্টেশন এলাকায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মুছা ও কাইছারুল হক সিকদার, চকরিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক পটল বড়ুয়া, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় বড়ুয়া, চকরিয়া উপজেলা সুচিন্তা স্টুডেন্টস ইয়ুথ উইংয়ের আহ্বায়ক ডিপলু বড়ুয়া।