মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ভুবন মাঝি চট্টগ্রামে দেখানো হবে আগামীকাল সোমবার থেকে। থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে প্রতিদিন থাকবে চারটি প্রদর্শনী—বেলা ১১টা, ৩টা, ৫টা ও ৭টা। চলবে ১১ মার্চ পর্যন্ত। সরকারি অনুদানে নির্মিত ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষ। চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ৩ মার্চ। বিজ্ঞপ্তি