১০ বছর ধরে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীরা। এবার ১৫৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। বিজ্ঞান বিভাগে ১০১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। ফলাফলের দিক থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান পঞ্চম।