চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি) নতুন সদস্যপদ দেওয়া হচ্ছে। নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী দেখা ছাড়াও সদস্যরা পাঠচক্র, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, অ্যাপ্রিসিশেন কোর্সসহ সংগঠনের নানা কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন। পাশাপাশি কেন্দ্রের গ্রন্থাগার ও চলচ্চিত্র আর্কাইভ ব্যবহার করতে পারবেন। পেশাজীবীদের জন্য সদস্য ফি এক হাজার টাকা ও শিক্ষার্থীদের জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের ৩৪ বৌদ্ধমন্দির সড়ক, চতুর্থ তলা, নন্দনকাননে অবস্থিত কেন্দ্রের কার্যালয়ে প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭৫৫৫৪১৩৮৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।