হাটহাজারীতে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া কাশেমুল উলুম চারিয়া মাদ্রাসার খতমে বোখারি ও দোয়া মাহফিল গত শুক্রবার বিকেলে মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ভূমিকম্প থেকে রক্ষার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শায়খুল হাদিস নুরুল হক। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষা পরিচালক আবু নাছের, শিক্ষক শেখ আহমেদ, আহমেদ হোসেন, মোহাম্মদ নোমান, বশিরুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি