এ বছর ৬০ বছরে পা রাখল গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। ১৯৫৫ সাল থেকে শুরু হয়েছিল এর পথচলা, তারপর থেকেই দুনিয়াজুড়ে এর তুমুল জনপ্রিয়তা। এ পর্যন্ত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের বই বিক্রি হয়েছে ১৩২ মিলিয়ন কপি, এক শটিরও বেশি দেশে।

ওলগা লিয়াশচুক: ঊরু দিয়ে তিনটি তরমুজ দুমড়েমুচড়ে ফেলেছেন সবচেয়ে দ্রুততম সময়ে!
জগদীশ: সবচেয়ে বেশি দূর পাড়ি জমিয়েছেন অটো-রিকশা কাত করে!
ডমিনিক ল্যাকেস: সবচেয়ে বেশি বার ঘুরপাক খেয়েছেন অনুভূমিক অবস্থায়!
লিনসে লিন্ডবার্গ: সবচেয়ে বেশি সংখ্যক টেলিফোন ডিরেক্টরি ছিঁড়েছেন মাত্র এক মিনিটে!
বিজয় কুমার: মুখে তাঁর সবচেয়ে বেশি দাঁত!
তামেরু জেগেই: সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেছেন ক্রাচে ভর দিয়ে!
মার্কাস ডেইলি: হট ডগের একটা কার্ট বানিয়েছেন, যেটা দুনিয়ায় সবচেয়ে বড়।
তাকেরু কোবায়াসি: সবচেয়ে বেশি হ্যাম বার্গার পেটে চালান করেছেন মাত্র তিন মিনিটে!
লি লংলং: ধারাবাহিকভাবে সবচেয়ে বেশিবার সিঁড়ি বেয়ে উঠেছেন, তবে সেটা মাথা দিয়ে!
জেইসন ওরলান্দো রদ্রিগেজ হার্নান্দেজ: জীবিত মানুষের মধ্যে সবচেয়ে লম্বা পা-ওয়ালা।
ফ্রানচেসা: তাঁর একটা পোষা খরগোশ আছে, সেটির আছে আবার দুনিয়ার সবচেয়ে লম্বা পশম।
দেবেন্দ্র সুতার: হাত ও পায়ে সবচেয়ে বেশি আঙুলের মালিক!
ভারত সিন পারমার: সবচেয়ে লম্বা মোটরসাইকেলের মালিক।
বার্টি: পুরস্কারটি উঠেছে একটি কচ্ছপের হাতে! না উঠে উপায় কী! সে যে সবচেয়ে দ্রুতগতির কচ্ছপ!
সান মিংমিং ও জু ইয়ান: সবচেয়ে লম্বা বিবাহিত জুটি।
আলবার্তো বুসনারি: পমেল হর্সে (শারীরিক কসরতে ব্যবহৃত বিশেষ অনুষঙ্গ) সবচেয়ে বেশি বার থমাস ফ্লেয়ার (জিমন্যাস্টিকসের একটি কসরত) করেছেন মাত্র এক মিনিটে।
সূত্র: দ্য গার্ডিয়ান ডটকম, যুক্তরাজ্য