প্রদর্শনীটির নাম ‘ট্রাংক কল’। একটা সময় জরুরি বার্তা আদান–প্রদানের জন্য মানুষ ‘ট্রাংক কল’ করত। আলোকচিত্রশিল্পী হাবিবুল হকের ‘ট্রাংক কল’ও জরুরি প্রয়োজনে। তবে সেই ডাকটি বৃক্ষের। ‘ট্রাংক’ অর্থাৎ গাছের কাটা কাণ্ড পড়ে আছে পথের পাশে। সারা দেশেই চলছে ব্যাপক বৃক্ষনিধন। সেসব কাটা বৃক্ষ একটি জরুরি বার্তা পাঠাচ্ছে মানুষের কাছে—প্রকৃতি ধ্বংস হয়ে গেলে মানুষের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়বে। ‘ট্রাংক কল’ নামের আলোকচিত্র প্রদর্শনীতে বৃক্ষের সেই নিঃশব্দ ডাকই তুলে ধরেছেন হাবিবুল হক। বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী। চলবে ১৪ জুন পর্যন্ত। এখানে রইল ২০টি ছবি।