ছবিতে বসন্তবরণ

আজ ফাগুনের প্রথম দিন। লাল, হলুদ, কমলা—নানান রঙে সেজেছে সবাই। সকাল সাড়ে ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বেঙ্গল মিউজিকের শিল্পীরা এসরাজে তুললেন বাসন্তী রাগ। শুরু হলো ‘বসন্ত উৎসব ১৪২৮’। ১৪ ফেব্রুয়ারি আবার বিশ্ব ভালোবাসা দিবসও। ফলে দিনটা ছিল যাকে বলে একের ভেতর দুই।
রং উড়িয়ে বসন্তকে বরণ করেন শিল্পীরা
ছবি: সাবিনা ইয়াসমিন
মুক্তমঞ্চে সকালে বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা
রঙের থালায় থরে থরে সাজানো রং নিয়ে মঞ্চে আসেন নৃত্যশিল্পীরা
পরিষদের সভাপতি কাজল দেবনাথকে রং মাখিয়ে দেওয়া হচ্ছে
সবুজ শাড়িতে কিশোরীরা
ওয়ার্দা রিহাব ও তাঁর নাচের দল
রং দিয়ে পয়লা ফাগুন উদ্‌যাপন
নাচের তালে রং ছিটিয়ে দেন এক শিল্পী
‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’ গানে দলীয় নৃত্য
আগত দর্শকদেরও লাগিয়ে দেওয়া হয় আবির
শিশুশিল্পীরাও এসেছিল হলুদ সাজে সেজে
বসন্ত উদ্‌যাপন আয়োজনে তরুণ-তরুণীরা
নাচের আগে নাচের মুদ্রায় শিল্পীরা
মুক্তমঞ্চে নৃত্যশিল্পী ও আলোকচিত্রীরা
বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা
পূজা সেন গুপ্ত ও তাঁর দল

আয়োজনের শেষভাগে আবৃত্তি করেন আহকাম উল্লাহ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও নায়লা তারাননুম চৌধুরী।