জাকারবার্গ সম্পর্কে পাঁচ মিথ!

মার্ক এলিয়ট জাকারবার্গ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকার সময়ই তৈরি করেন ফেসবুক। আর মাত্র ২৬ বছর বয়সেই তিনি বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম-এর দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন। তাঁর সম্পর্কে অনেক কথাই প্রচলিত আছে। এর মধ্যে অনেকগুলোই অতিকথা বা মিথ। তাঁর সম্পর্কে প্রচলিত পাঁচটি মিথ নিয়ে এ প্রতিবেদন।একক সিদ্ধান্ত!নিজের একক সিদ্ধান্তে সব সময়ই অটল মার্ক জাকারবার্গ! যখন কোনো একটি বিষয়ে তিনি কিছু করার চিন্তা করেন, সে সময় কেউ এর বিরুদ্ধে বললে সেটি ভালোভাবে নেন না তিনি। এমনই দেখানো হয়েছে দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবিতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তাঁর বন্ধু ও সহযোগী এডুয়ার্ডো সেভেরিন মার্কের একটি উদ্যোগে দ্বিমত করায় তাঁকে ছাড়াই তিনি সে কাজ শুরু করে দিয়েছিলেন। পরে দেখা গেছে বিষয়টি পুরো সত্য নয়।এটা মিথ। জাকারবার্গের ব্যক্তিত্বের ক্ষেত্রে এটি একটি গুণ ছিল বলে উল্লেখ করা হয় ডেভিড ক্রিকপেট্রিকের দ্য ফেসবুক ইফেক্ট বইতে।সামাজিকভাবে বেমানানবিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিজেই সামাজিকভাবে বেমানান—ফেসবুক নিয়ে নির্মিত ছবিতে এমন কিছু দৃশ্য দেখালেও বাস্তবের ঘটনা ভিন্ন। হার্ভার্ডে থাকাকালে তাঁর রুমের সহযোগী জয়ি গ্রিন তাঁকে বেশ বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। দ্য ফেসবুক ইফেক্ট বইতে উল্লেখ করা হয়েছে, মার্ক দারুণ মানুষ, তিনি শুধু সামাজিকই নন বরং অত্যন্ত সামাজিক! ব্যবসায়িকভাবে দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষমতা কম!সাধারণত ব্যবসায়ীরা ব্যবসার উন্নতির জন্য যেমন দ্রুত কাজ করেন, মার্ক তেমন নন! ফেসবুকের ১০০ কোটি ব্যবহারকারী নিয়ে বর্তমানে বিলিয়নিয়ার প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ফেসবুকের প্রধান নির্বাহী ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত কিংবা কাজ করতে পারেন না! তিনি শিক্ষার্থী অবস্থায় এমন করেছেন, যেখানে একটি টি-শার্ট আর জিনস পরেই কাজ করে গেছেন এবং এখনো মাঝেমধ্যেই এমন পোশাকে গুরুত্বপূর্ণ জায়গায়ও তাঁকে দেখা যায়! তবে ব্যবসায়িক দিক দিয়ে এমন দ্রুতগতির কথা স্বীকার না করলেও প্রযুক্তির দিক দিয়ে দ্রুত হিসেবে মার্কের সফলতার কথা অনেকেই জানেন।উদ্ধত মার্ক!দ্য সোশ্যাল নেটওয়ার্ক যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, এতে মার্কের চরিত্রটিকে উদ্ধত হিসেবেই দেখানো হয়েছে। শুধু উদ্ধতই নয়, বরং বেশ অহংবোধসম্পন্ন ব্যক্তি হিসেবেই পর্দায় দেখা গেছে মার্ককে। এ ছাড়া বিনিয়োগকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা এমনকি ফেসবুকের আইপিও ঘোষণার সময়ও যখন সারা বিশ্ব তাকিয়ে ছিল টেলিভিশনের দিকে তখনো তিনি ছিলেন সাধারণ একটি টি-শার্ট ও জিনস পরিহিত। এ জন্য মার্ককে উদ্ধত কিংবা অহংবোধসম্পন্ন ব্যক্তি বলা হয়। তবে যাঁরা মার্কের সঙ্গে কাজ করেছেন, কিংবা তাঁর সঙ্গে থেকেছেন, তাঁরা এটিকে একবাক্যে ‘না’ বলে দিয়েছেন।মার্ক ব্যক্তি হিসেবে সস্তা!ব্যক্তি হিসেবে তিনি অনেক সস্তা, যিনি হরহামেশাই পোশাক হিসেবে টি-শার্ট আর জিনস পরে থাকেন! তিনি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করতে যান, তখনো ছিলেন এমন পোশাকে। বিয়ের সময়ও যেমন আশা করা যায়, সেটিও মার্কের সঙ্গে মানানসই নয়! এসবের জন্য যে তিনি ব্যক্তি হিসেবে সস্তা, এমন মন্তব্যের সঙ্গে একমত নন মার্কের বন্ধু কিংবা সহকর্মীরা।হাউ স্টাফ ওয়ার্ক অবলম্বনে