জাতির জনকের জন্মদিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘আমরা কজন মুজিব সেনা’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ১০ ও ১৭ মার্চ সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১০ মার্চ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৃত্য, রচনা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ১৭ মার্চ মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৮ মার্চ এবং রচনা, নৃত্য, চিত্রাঙ্কন ও সুন্দর হাতে লেখা প্রতিযোগিতার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মার্চ। বিস্তারিত ফোনে (০১৬৭৬-৪৪৮৮৯৭ ও ০১৮৩৯২-৪২৩২৪) জানা যাবে। বিজ্ঞপ্তি