জুন মাসের মধ্যে মহেশখালের মুখে স্লুইসগেট নির্মাণকাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন। স্লুইসগেট নির্মাণকাজের অগ্রগতি জানতে বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির কর্মকর্তারা বন্দর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জলাবদ্ধতা নিরসন কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, সদস্যসচিব জসিম উদ্দিন, যুগ্ম সচিব খায়রুল আলম ও সদস্য ইমানুল হক।
বন্দর চেয়ারম্যান কমিটির কর্মকর্তাদের স্লুইসগেট নির্মাণ–প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। বৈঠকে উপস্থিত কমডোর জুলফিকার আজিজ প্রকল্পের কারিগরি ও পরিবেশগত দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তি।