ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে আগামীকাল পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) ডিসি হিল প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শীর্ষক বসন্ত উৎসব-১৪১৮। এ উপলক্ষে ওই দিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকবে বিভিন্ন অনুষ্ঠান।এতে থাকবে একক ও দলীয় গান, নাচ, আবৃত্তি, কথামালা, আদিবাসী গান ও নাচ, যন্ত্রসংগীত, তবলার লহড়া, আঞ্চলিক গান, চিত্রাঙ্কন, ঢোলবাদন ইত্যাদি। বিকেল তিনটায় থাকবে উৎসব অঙ্গন থেকে বসন্ত বরণ শোভাযাত্রা। এ উৎসবের বিভিন্ন মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। —আলোকিত প্রতিবেদক