দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে আগামীকাল ২৩ জানুয়ারি চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী মডেল ইউনাইটেড ন্যাশনস (ছায়া জাতিসংঘ)–বিষয়ক কর্মশালা। কর্মশালায় একটি দেশকে প্রতিনিধিত্ব করার নিয়ম, জাতিসংঘে কূটনৈতিক আচরণ ও কার্যকলাপের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশের জাতিসংঘ স্বীকৃত প্রশিক্ষক এসআইএম সাদমান শেখ ও ফাহমিদা ফাইজা। এতে নগরের ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তি।