নানা আয়োজনে ফেনীতে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৬ বছরে পদার্পণ উদ্যাপন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৬ বছরে পদার্পণ উপলক্ষে সম্প্রতি ফেনীতে আলোচনা সভা ও পথনাটক প্রদর্শনের আয়োজন করে ফেনী থিয়েটার।
ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী রাশেদ মাযহারের সভাপতিত্বে ও সদস্যসচিব সুমন মাহমুদের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, সংগীতশিল্পী শান্তি রঞ্জন চৌধুরী, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন, নারায়ণ নাগ, হারুন-অর রশিদ, আসাদুজ্জামান প্রমুখ।
সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের পরিবেশনায় ও এসএমটি কামরান হাসানের নির্দেশনায় পিতা পুত্রের সঙ পালা ও ফেনী থিয়েটার পরিবেশনায় পথনাটক সূর্য সন্তানদের বাবা প্রদর্শিত হয়।