নোটিশ বোর্ড

swapno.nie@prothom-alo.info

এআইইউবিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থীদের জন্য ২৩ সেপ্টেম্বর প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। নাম নিবন্ধন শুরু ১৪ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত: aiub.edu

গ্রিন ইউনিভার্সিটিতে সার্টিফিকেশন কোর্স
গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষাবিষয়ক সার্টিফিকেট ইন টিচিং অ্যান্ড লার্নিং কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত: green.edu.bd

ঢাবিতে আইট ফেস্ট
১৪-১৫ সেপ্টেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তৃতীয় ক্যাম্পাস আইটি ফেস্ট অনুষ্ঠিত হবে।

ইউআইইউতে কর্মশালা
১৮ সেপ্টেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) উইন্ডোজ ফোন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

সমাবর্তন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত: bracu.ac.bd
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৪তম সমাবর্তনের জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। নাম নিবন্ধনের শেষ দিন ২৮ সেপ্টেম্বর। বিস্তারিত: ewubd.edu
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ২০১৪ সালের সমাবর্তনের জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। বিস্তারিত: ulab.edu.bd