পাঠকের চিঠি

পটু

জনাব শহীদুর,ছুটির দিনের ক্রোড়পত্রে প্রকাশিত ‘বিড়াল’ লেখাটি ও সঙ্গের ছবিটি আমাকে ব্যথিত করেছে। চোখের পানি আটকাতে পারিনি। আপনার মনোকষ্ট দূর করার ক্ষমতা আমার নেই। ‘পটু’কে আপনি ভুলতে পারবেন না। ওকে মনে রেখে আর কোনো ‘পটু’কে সাহায্য করবেন, হয়তো শান্তি পাবেন। কত বিড়ালের বাচ্চা এভাবে কষ্ট পেয়ে মরে যায়। মানুষ কি একটু করুণা করতে পারে না?আমার সহানুভূতিতে আপনার মন একটু হালকা হবে কি?আনোয়ারা রহমাননিউ বেইলি রোড, ঢাকা।ছুটির দিনের ‘ঘর-মন-জানালা’ বিভাগেলেখা পাঠানোরঠিকানাঘর-মন-জানালা, ছুটির দিনে১০০ কাজীনজরুলইসলাম এভিনিউ, সিএ ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।লেখা ই-মেইল করতে পারেনchutirdine@prothom-alo.info