ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা চৌমুড়ীতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) আয়োজনে ১৯ অক্টোবর বিকেলে সীমান্ত চোরাচালানবিরোধী এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম।
বিজিবির সহকারী পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. সাইফুল ইসলাম, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী প্রমুখ।