প্রসঙ্গ সৃজনশীল পদ্ধতিআমি এবার এসএসসি পাস করলাম। এসএসসিতে আমরা সৃজনশীল পদ্ধতিতে অভ্যস্থ ছিলাম। পদ্ধতিটি আমাদের খুব পছন্দ, তাই পরীক্ষাও ভালো হয়েছিল। বলা যায় অনেকটা চিন্তা মুক্ত থেকে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু এইচএসসিতে এই পদ্ধতি শুধু বাংলার ক্ষেত্রে অনুসরন করা হচ্ছে। আমাদের প্রশ্ন, এইচএসসিতে অন্য সব বিষয়ের ক্ষেত্রে এই পদ্ধতি কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? কেনইবা শুধু স্কুলে এই পদ্ধতিতে পড়ানো হলো? আমাদের অনুরোধ, এইচএসসিতেও সব বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হোক।সাদিয়া সালমা, ঢাকা।sadia.saima93@yahoo.com