পানছড়ির মুক্তিযোদ্ধাদের ঈদের পোশাক বিতরণ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় গত ২৭ আগস্ট মুক্তিযোদ্ধাদের ঈদের কাপড় বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম, পানছড়ি আর্মি সাবজোন কমান্ডার মেজর সাইফুল ইসলাম চৌধুরী, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। পানছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি ঈদের নতুন কাপড় দেওয়ায় বিজিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।