পিঠে ব্যথার ৫ কারণ

নানা কারণে পিঠে ব্যথা হয়। বিশেষজ্ঞরা এর কিছু তালিকা করেছেন:
১. আঁটসাঁট স্কার্ট পরলে তাতে মাংসপেশিতে চাপ পড়ে। এতে পেশিতে টান পড়তে পারে কিংবা দুই কশেরুকার মধ্যবর্তী তরুণাস্থির পর্দায় সমস্যা দেখা দিতে পারে। ফলে পিঠব্যথা হতে পারে।
২. কোমর, নিতম্ব, ঊরু ও শরীরের সঙ্গে লেপ্টে থাকে, এমন জিনস পরলে এবং পেছনের পকেটে মানিব্যাগ রাখলে নিতম্বের ভারসাম্য নষ্ট হয়, এ কারণেও পিঠে ব্যথা হতে পারে।
৩. বড় হাতব্যাগ মানে অতিরিক্ত ওজন বহন। শরীরের কোনো একটি অংশে অতিরিক্ত ওজন বহন করলে, মেরুদণ্ড একদিকে কাত হয়ে পড়ে। পিঠে ব্যথা দেখা দেওয়ার এটি একটি বড় কারণ।
৪. ভারী কণ্ঠহার পরলে, নারীদের গলদেশের পেশি, হাড়ের সঙ্গে মাংসপেশিকে যুক্ত রাখে যে মোটা ও শক্ত তন্তু সেগুলোতে এবং ঘাড়ের সংযোগস্থলে ব্যথা হতে পারে।
৫. একপাশে চুল ঝুলিয়ে রাখা ফ্যাশন বটে। কিন্তু তাতে মাথা এক দিকে কাত হয়ে পড়ে। পরিণামে ঘাড়ে ব্যথা হতে পারে। খালিজটাইমস।