পেকুয়ায় যুবলীগের সমাবেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের নতুন কমিটির অভিষেক উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে পেকুয়া ওয়াপদা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। মোহাম্মদ বারেকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। সমাবেশে অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।