গন্তব্য এমআইটি৬ এপ্রিল স্বপ্ন নিয়ে সংখ্যাটা অনেক ভালো হয়েছে। বিশেষ করে ‘গন্তব্য এমআইটি’ লেখাটি অনেক দরকারি ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি প্রতিবেদন ছাপানোর জন্য। আমি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ের একজন শিক্ষার্থী। আমি স্বপ্ন দেখি এইআইটিতে পড়ার। কিন্তু অনেক কিছুই তো জানা নেই। তাই যেসব বাংলাদেশি শিক্ষার্থী এইআইটিতে পড়ছেন, তাঁদের যে কারও ই-মেইল আইডি যদি দেন, তাহলে খুব ভালো হয়। বা ফেসবুক ইনফো দিলেও চলবে। প্লিজ, একটু কষ্ট করে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে। ফারদিনা ফাতমিউল আলমশিক্ষার্থী, এমআইএসটি dreamy.eye30@gmail.com২.স্বপ্ন নিয়ের ৬ এপ্রিল সংখ্যায় এমআইটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গন্তব্য এমআইটি’ প্রতিবেদনটি পড়লাম। লেখাটি আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। কেননা, এমআইটির মতো একটি প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন আমিও দেখি। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আমার। আর আমি মনে করি, ইঞ্জিনিয়ারিং পড়ার মতো ভালো প্রতিষ্ঠান এমআইটি ছাড়া আর একটিও নেই। যদি সম্ভব হয়, তাহলে দয়া করে এমআইটিতে আমাদের যাঁরা পড়ছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। আমার এমআইটি স্বপ্ন পূরণে তাঁদের পরামর্শ যে খুব দরকার।হোসাইন মোহাম্মদ জিহাদশিক্ষার্থী, ঢাকাturjomoni@gmail.comএমআইটির বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের জন্য http://web.mit.edu/bangladesh/